Thursday April 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ এ ১০:৫১ PM

চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিনামূল্যে পিপিআর রোগের টিকা প্রদান কর্মসূচী পরিদর্শন করলেন পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, রাজশাহী!

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ০৭-১০-২০২৪ আর্কাইভ তারিখ: ০২-১০-২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিনামূল্যে পিপিআর রোগের  টিকা প্রদান কর্মসূচী পরিদর্শন করলেন পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, রাজশাহী!

ছাগল ও ভেড়ার মহামারী রোগ পিপিআর-এর বিনামূল্যে টিকা প্রদান কর্মসূচীর চাঁপাইনবাবগঞ্জ জেলার কার্যক্রম পরিদর্শন করেন ডাঃ মোঃ আব্দুল হাই সরকার, পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, রাজশাহী৷

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে পিপিআর ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন এ আরও উপস্থিত ছিলেন ডাঃ মোঃ গোলাম মোস্তফা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, চাঁপাইনবাবগঞ্জ, ডাঃ মোঃ ইয়ামিন আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, চাঁপাইনবাবগঞ্জ সদর, উপসহকারী  প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ, উক্ত ইউনিয়নের ভ্যাকসিনেটর, এ.আই টেকনিশিয়ান এবং এলএসপিগণ।

উল্লেখ্য যে প্রাণিসম্পদ অধিদপ্তরের পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় গত ১ অক্টোবর ২০২৪ থেকে শুরু হওয়া এ কর্মসূচী ১৮ অক্টোবর ২০২৪ পর্যন্ত  সারাদেশব্যাপী চলমান থাকবে৷ কর্মসূচীর আওতায় মহামারী রোগ পিপিআর নির্মূলে চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ছয় লক্ষ ত্রিশ হাজার যার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক লক্ষ ষাট হাজার ছাগল ও ভেড়ায় বিনামূল্যে টিকা প্রদান করা হবে৷ পরিদর্শকালে ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনে বিভাগীয় পরিচালক মহোদয়  ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে সকল খামারিদের সহযোগীতা কামনা করেন এবং ফ্রি টিকা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন।

বিনামূল্যে পিপিআর রোগের  টিকা প্রদান কর্মসূচী পরিদর্শন করে বিভাগীয় পরিচালক, রাজশাহী মনিটরিং কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন৷


ফাইল ১
ফাইল ২

ফাইল প্রিভিউ ওয়েব ব্রাউজারে সমর্থিত নয়

ফাইল ২

ডাউনলোড করুন

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন