Thursday April 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ এ ১০:৪৫ PM

জেলা প্রাণিসম্পদ দপ্তর, চাঁপাইনবাবগঞ্জ-এ বিশ্ব ডিম দিবস পালন

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ১১-১০-২০২৪ আর্কাইভ তারিখ: ০১-১০-২০২৬

আজ বিশ্ব ডিম দিবস৷ মানুষের দৈহিক ও মানসিক পুষ্টিতে ডিমের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে সারাবিশ্বে অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার ডিম দিবস পালিত হয়৷

“ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি” এই প্রতিপাদ্যকে উপজীব্য করে এ বছর জেলা প্রাণিসম্পদ দপ্তর, চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করে৷ র্যালী শেষে সাধারণ মানুষ ও শিশুদের মাঝে সেদ্ধ ডিম বিতরণ করা হয়৷

জেলা প্রাণিসম্পদ দপ্তর, চাঁপাইনবাবগঞ্জ-এর সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায়  বক্তব্য প্রদান করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মোস্তফা, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ-এর উপপরিচালক ডাঃ মোঃ এমরান আলী, ভেটেরিনারি অফিসার ডাঃ মোঃ কবীর উদ্দীন আহমেদ, ডাঃ মোঃ ইয়ামিন আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, চাঁপাইনবাবগঞ্জ সদর, ডাঃ মোঃ কাওসার আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ৷ আলোচকবৃন্দ ডিমের পুষ্টিগুণ, প্রাণিজ আমিষের চাহিদা পূরণে বাংলাদেশে ডিমের গুরুত্ব এবং  ডিমের উৎপাদন বৃদ্ধিতে করণীয়সমুহ বিশেষ গুরুত্বের সাথে তুলে ধরেন৷

চাঁপাইনবাবগঞ্জ সদরের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আখতারুজ্জামান-এর উপস্থাপনায় উক্ত আলোচনা সভায় জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পোল্ট্রি ফার্মার্স এসোসিয়েশনের সদস্যবৃন্দ, পোল্ট্রি খামারীগণ সহ অন্যান্য স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন৷

পর্যাপ্ত উৎপাদন সত্বেও ডিমের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির জন্য প্রাণিখাদ্যের উচ্চ মূল্যকে দায়ী করে অংশগ্রহণকারীরা ডিমের মূল্যকে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রাণি খাদ্যের দাম কমানোর উপর গুরুত্ব আরোপ করেন৷

ফাইল ১
ফাইল ২
ফাইল ৩
ফাইল ৪
ফাইল ৫

ফাইল প্রিভিউ ওয়েব ব্রাউজারে সমর্থিত নয়

ফাইল ৩

ডাউনলোড করুন

ফাইল প্রিভিউ ওয়েব ব্রাউজারে সমর্থিত নয়

ফাইল ৪

ডাউনলোড করুন

ফাইল প্রিভিউ ওয়েব ব্রাউজারে সমর্থিত নয়

ফাইল ৫

ডাউনলোড করুন

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন